শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রোনালদোবিহীন ৯-১ গোলে জিতে নবমবারের মতো বিশ্বকাপে পর্তুগাল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:১০ পূর্বাহ্ন

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল। এই জয়ে নবমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে উঠল দলটি।

সাম্প্রতিক দুই ম্যাচে টানা হোঁচট—আয়ারল্যান্ডের কাছে হার এবং হাঙ্গেরির সঙ্গে ড্র—পর্তুগালের পথ কিছুটা জটিল করে তুলেছিল। তার ওপর আগের ম্যাচে লাল কার্ড পাওয়ায় আর্মেনিয়ার বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে মাঠে তার অনুপস্থিতি একবারও অনুভব করতে দেয়নি দল।

রোববার (১৬ নভেম্বর) ম্যাচের ৭ মিনিটেই রেনাতো ভেইগার গোলে এগিয়ে যায় দল। গনসালো রামোস ব্যবধান বাড়ানোর পর শুরু হয় গোলবন্যা।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও নেভেস। বাকি গোলগুলো করেন ভেইগা, রামোস, ফনসেইকাও এবং এক আত্মঘাতী থেকে পায় পর্তুগাল।

আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের এটি দ্বিতীয় বড় জয়। সবচেয়ে বড় জয়টা ৯-০ গোলের। ২০২৩ সালে ইউরোর বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে সেই জয় পেয়েছিল পর্তুগিজরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর