বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৬ মাস নিষিদ্ধ জাতীয় ফুটবলার সাদ উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

ম্যাচ কমিশনারের সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগে বাংলাদেশ দলে খেলা বসুন্ধরা কিংসের ফুটবলার সাদ উদ্দিনকে আগামী ৬ মাস বাফুফে আয়োজিত সব রকমের প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে তাকে।

বৃহস্পতিবার মধ্যরাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এর আগে ২ মে  বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী ম্যাচে লাল কার্ড পাওয়ার পর নিয়ম বহির্ভূতভাবে ম্যাচের পর ডাগআউটে উপস্থিত হয়ে ম্যাচ কমিশনারের সঙ্গে অসদাচরণ করেছিলেন সাদ। লাল কার্ড পাওয়ার পর দুই ম্যাচ নিষিদ্ধ করা হয় তাকে। পরে তাকে ডিসিপ্লিনারি কমিটির সভায় শোকজ করা হয়। অপরাধ স্বীকার করে ফিরতি চিঠি দিয়েছিলেন সাদ। এরপরই তার অপরাধ ও ম্যাচ কমিশনারের রিপোর্ট পর্যালোচনা করে তাকে ১৪ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেন।

নিষেধাজ্ঞা ৬ মাস হলেও মাঠের বাইরে খুব একটা থাকতে হবে না সাদকে। চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের আর মাত্র ৪টি ম্যাচ আছে। এই ম্যাচগুলো খেলতে পারবেন না তিনি। নতুন মৌসুমের দলবদল জুলাই থেকে। আর নতুন মৌসুম অক্টোবর বা নভেম্বরে শুরু হতে পারে। তাই বেশি ভুগতে হচ্ছে না তাকে। এছাড়া আপিল করার সুযোগও আছে সাদের সামনে। যদিও আগামী ১০ জুন বাংলাদেশ জাতীয় দলের হয়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে বাধা নেই সাদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর