বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৮ দাবিতে ‘সংখ্যালঘু ঐক্যমোর্চার’ গণসমাবেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

সংখ্যালঘুদের নিরাপত্তা, মন্ত্রণালয় গঠনসহ মোট ৮ দফা দাবিতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

আজ শনিবার (২ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তরা বলেন, দাবি নিয়ে সংখ্যালঘুরা বারবার সড়কে নামলেও তার বাস্তবায়ন হয়নি। তাই এবার প্রতিশ্রুতি নয় বাস্তবায়ন দেখতে চায় সংখ্যালঘু সম্প্রদায়। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন ও দুর্গাপূজায় ৫ দিন ছুটিসহ ৮ দফা দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আরও বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।

তারা আরও বলেন, বিভিন্ন সময় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ গিয়ে কর্মসূচি শেষ করে সংখ্যালঘু ঐক্যমোর্চা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর