বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

৪৩ বছর বয়সে ২২ গজে ফিরছেন এন্ডারসন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের সাথে নতুন এক বছরের জন্য চুক্তি করেছেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী পেসার জেমস এন্ডারসন। সোমবার কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

২০২৪ সালের জুলাইয়ে লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন এন্ডারসন। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে ৭০৪ উইকেট নিয়েছেন এন্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্ব রেকর্ডের মালিক এই ডান-হাতি পেসার।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর ইংল্যান্ড দলের পেস বোলিং মেন্টর হিসেবে দায়িত্ব পান এন্ডারসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে তার নাম ছিল। কিন্তু অবিক্রিত থেকে যান এন্ডারসন।

আগামী জুলাইয়ে ৪৩ বছরে পা দিতে যাওয়া এন্ডারসন বলেন, ‘ল্যাঙ্কাশায়ারের সাথে এই চুক্তিতে সই করতে পেরে এবং পরের মৌসুমে আবার পেশাদার ক্রিকেট খেলা শুরু করার জন্য আমি রোমাঞ্চিত হয়ে আছি।’

তিনি আরও বলেন, ‘কিশোর বয়স থেকেই এই ক্লাব আমার জীবনে বিশাল ভূমিকা রেখেছে। তাই আবারও এই ক্লাবের জার্সি গায়ে পড়ার সুযোগ পেয়ে এবং লাল ও সাদা বলের ক্রিকেটে দলের জন্য অবদান রাখার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।’

২০২৫ মৌসুমের কাউন্টি চ্যাম্পিয়নশিপে আগামী ৪ এপ্রিল লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে ল্যাঙ্কাশায়ার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর