শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

১৬ দফা দাবি নিয়ে বিসিবিতে ৬৪ জেলার ক্রিকেটাররা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৯ অপরাহ্ন

১৬ দফা দাবি নিয়ে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এসেছেন ৬৪ জেলার বিভিন্ন পর্যায়ের একদল ক্রিকেটার। বিসিবিও ক্রিকেটারদের বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে।

আজ  রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মিরপুরের হোম অব ক্রিকেটে নিজেদের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তারা নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে অভিনন্দন জানিয়ে ১৬ দফা দাবি পেশ করেছেন।

তাদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ঢাকা বিভাগের প্রথম শ্রেণির ক্রিকেট লিগে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেরই টুর্নামেন্ট থাকতে হবে। ক্রিকেটারদের বেতন কাঠামোরও দাবি জানিয়েছেন তারা।

পাশাপাশি ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন ক্রিকেটাররা। কোয়াব যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সেই নিশ্চয়তা চেয়েছেন ক্রিকেটাররা।

এছাড়া প্রত্যেক জেলায় ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ-সুবিধা ও ম্যাচ ফি বাড়ানোর দাবি করেছেন ৬৪ জেলার ক্রিকেটাররা। পরিচালক ফাহিম তাদের ১৭ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর