বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৫ হাজার রানের ক্লাবে মুশফিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ১:৫৫ অপরাহ্ন

তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার  হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রথম ইনিংসে ৫৫ রানে অপরাজিত আছেন মুশফিক। এই ইনিংস খেলার পথে টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেন মুশফিক।
ক্রিকেট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯ টেস্টে ৫৭৩১ রান, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ রান এবং ১০২টি টি-টোয়েন্টিতে ১৫০০ রান করেছেন মুশফিক। তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটার এখন ৪৬২ ম্যাচে ১৫,হাজার ২৩ রানের মালিক।
বাংলাদেশের পক্ষে এর আগে তিন ফরম্যাট মিলিয়ে প্রথম ১৫ হাজার রান ক্লাবের সদস্য হয়েছেন  ড্যাশিং ওপেনার তামিম। ৩৯১ ম্যাচে ১৫২৪৯ রান করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রানের বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ৬৬৪ ম্যাচে ৩৪ হাজার ৩৫৭ রান  করেছেন টেন্ডুলকার।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর