বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

১৩ বছরের মধ্যে সবচেয়ে বাজে মৌসুম কাটিয়েছে বায়ার্ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন

শনিবার হফেনহেইমের কাছে ৪-২ গোলে পরাজয়ের মাধ্যমে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বাজেভাবে বুন্দেসলিগা মৌসুম শেষ করেছে বায়ার্ন মিউনিখ।

গত ১১ বছরের বায়ার্নের আধিপত্য খর্ব করে এবার প্রথমবারের মত জার্মান লিগ মিরোপা নিজেদের করে নিয়েছে বায়ার লেভারকুসেন। হতাশাজনক একটি মৌসুম শেষ হবার পর বায়ার্নের অভিজ্ঞ স্ট্রাইকার থমাস মুলার বলেছেন, আমরা সবাই চেয়েছি মৌসুমটা যেন তাড়াতাড়ি শেষ হয়।

প্রথম দল হিসেবে ৩৪ ম্যাচে অপরাজিত থেকে বুন্দেসলিগা শিরোপা জয়ের অভাবনীয় এক রেকর্ড সৃষ্টি করেছে জাভি আলোনসোর বায়ার লেভারকুসেন। অন্যদিকে স্টুটগার্টের থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বায়ার্ন ২০১১-১২ সালের পর প্রথমবারের মত কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করলো।

শনিবার মৌসুমের অষ্টম পরাজয়ের পর স্কাই স্পোর্টসকে মুলার বলেন, ‘আমরা সত্যিই অনেক বেশী হতাশ হয়েছি। সবাই মিলে চেয়েছি কোনভাবে যেন মৌসুমটা শেষ হোক, এরপর গ্রীষ্মে আবারো নতুনভাবে নিজেদের প্রস্তুত করে ফিরে আসতে চাই। লিগে এতগুলো ম্যাচে পরাজিত হবার বিষয়টি আমাদের মানের সাথে কোনভাবেই যায়না। আমরা চেষ্টা করেছি। যাই হোক সবকিছু পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়াই এখন মূল চ্যালেঞ্জ।’

বিদায়ী কোচ থমাস টাচেলের প্রশংসা করে মুলার বলেছেন, ‘ক্লাবের এই মুহূর্তের অনেকটাই অস্বস্তিকর পরিবেশে একজন কোচের পক্ষে কাজ করাটাও মোটেই সুখকর নয়। টাচেলের ক্ষেত্রে তাই হয়েছে।’বায়ার্নের কিছু সমস্যা নিয়ে টাচেল নিজেও স্বীকার করেছেন তার কাছে এ ব্যপারে বেশ কিছু ব্যাখ্যা আছে কিন্তু সেগুলো জনসমুক্ষে প্রকাশ করার বিষয় নয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর