শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হ্যান্ডবল রেফারিজ কোর্সের ১ম পর্বের সমাপ্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

স্থানীয় হ্যান্ডবল রেফারিদের মানোন্নয়ন ও নতুন রেফারি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘হ্যান্ডবল রেফারিজ কোর্স-২০২৫’ এর ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার দুপুর ১২:৩০ মিনিটে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: হাসান উল্লাহ খান রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঈগল কর্পোরেশন বাংলাদেশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন রাসেল এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ ফারুকুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মকবুল হোসেন, কোর্স কোর্ডিনেটর মো: দিদার হোসেনসহ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন ও রেফারিজ এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

প্রথম পর্বে কোর্সে অংশগ্রহণ করেছেন ৪০জন।

কোর্সের ২য় পর্ব আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর