বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসানের জোড়া উইকেটের পরও ৩শ অতিক্রম করলো ওয়েস্ট ইন্ডিজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৫ অপরাহ্ন

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ পেসার হাসান মাহমুদের জোড়া উইকেট শিকারের পরও জাস্টিন গ্রেভসের হাফ-সেঞ্চুরিতে ৩শ রান ছাড়িয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের প্রথম ইনিংসে ১১০ ওভারে ৭ উইকেটে ৩৩৬ রান তুলে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে ক্যারিবীয়রা।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের পঞ্চম বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন পেসার হাসান মাহমুদ। ডা সিলভাকে ১৪ রানে লেগ বিফোর আউট করেন তিনি। এই শিকার দিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হাসান।

টেস্ট অভিষেকের বছরেই বাংলাদেশের পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়লেন হাসান। এতে ভেঙে গেছে পেসার শাহাদাত হোসেনের রেকর্ড। ২০০৮ সালে ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছিলেন শাহাদাত। আর এ বছরের মে মাসে শ্রীলংকার বিপক্ষে অভিষেকের পর ১৩ ইনিংসে ২৪ উইকেট নিয়েছেন হাসান।

দিনের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পান হাসান। গালিতে জাকির হাসানের দারুণ ক্যাচে ৪ রান নিয়ে সাজঘরে ফিরেন আলজারি জোসেফ।

২৬১ রানে সপ্তম উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন গ্রেভস ও কেমার রোচ। ১৪২ বলে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন-বিরতিতে যান  তারা। ২টি চারে গ্রেভস ৬৩ ও রোচ ১৯ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশের তাসকিন ৬০ রানে ও হাসান ৭৫ রানে ২টি করে এবং তাইজুল ও মিরাজ ১টি করে উইকেট নেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর