শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

হামজাকে দলে রেখে ভারতের বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫, ১:৩৮ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেক হতে পারে ২৫ মার্চ। সেদিন এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হবে। ম্যাচটি হবে মেঘালয়ের শিলংয়ে।

সেই ম্যাচকে সামনে রেখে  হাভিয়ের কাবরেরার ঘোষিত ৩৮ সদস্যের প্রাথমিক দলে আছেন ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরী। তবে এই ডিফেন্সিভ মিডফিল্ডার ভারত ম্যাচের আগে ক্যাম্পে যোগ দিতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও।

হামজা ছাড়াও ঘরোয়া লিগে খেলা পাঁচ নতুন মুখ ডাক পেয়েছেন দলে। তারা হলেন– গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও আল আমিন। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া এফসিতে খেলা ফরোয়ার্ড ফাহমেদুল ইসলামও ডাক পেয়েছেন।

শেষ চার দেখায় ভারতের বিপক্ষে কোনো জয় পায়নি বাংলাদেশ। ৪ ম্যাচে ভারতের এক জয় ও বাকি তিন ম্যাচ শেষ হয়েছে ড্রতে।

বাংলাদেশের প্রাথমিক দল:

ফরোয়ার্ড: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাব্বি হোসেন রাহুল, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলাম।

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম, পাপন সিংহ, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা, চন্দন রায়, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরী।

ডিফেন্ডার: হাসান মুরাদ, শাকিল আহাদ তপু, মেহেদী হাসান, রহমত মিয়া, মোহাম্মদ শাকিল হোসেন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান ও জাহিদ হোসেন শান্ত।

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর