বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হজযাত্রীদের বিমান টিকিটে আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৪ অপরাহ্ন

হজযাত্রীদের জন্য অভ্যন্তরীণ এবং বহির্মুখী বিমান ভাড়ার উপর আবগারি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
এ ছাড়া যাত্রী নিরাপত্তা ফি, এম্বারকেশন ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফির ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটও প্রত্যাহার করা হয়েছে।

সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে এনবিআর। সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর ৪ হাজার টাকা আবগারি শুল্ক দেয়ার বিধান ছিল। হজযাত্রীদের জন্য এটি মওকুফ করা হলো।

সম্প্রতি অন্তর্র্বর্তীকালীন সরকার হজ প্যাকেজ ঘোষণা করেছে যা আগের বছরের খরচের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সরকার গত ৩০ অক্টোবর আগামী বছরের জন্য দুটি পৃথক সাশ্রয়ী হজ প্যাকেজ ঘোষণা করে। স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-১-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা এবং স্ট্যান্ডার্ড হজ প্যাকেজ-২ বাবদ ৫,৭৫,৬৮০ টাকা, যার ফলে প্রত্যেক হজযাত্রী যথাক্রমে ১,০৯,১৪৮ টাকা এবং ১১,৭১০ টাকা সাশ্রয় করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর