বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাফ নারী চ্যাম্পিয়নশীপে অংশ নিতে নেপালে পৌঁছেছে বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৪:২৯ অপরাহ্ন

সাফ নারী চ্যাম্পিয়নশীপে অংশ নিতে  নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছেছে ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় দল। 
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যোগে ঢাকা থেকে সকাল ১০.৩০ মিনিটে রওয়ানা দিয়ে স্থানীয় সময় ১১.৩০ মিনিটে নেপালে পৌঁছায় বাংলাদেশ দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। বিমানবন্দরে বাংলাদেশ দলকে স্বাগত জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন।
বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের খেলোয়াড়রা আত্মবিশ্বাস নিয়ে নেপালে গিয়েছে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে। আজ বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না। হোটেলে সুইমিং পুলে হালকা রিকভারি সেশনের কথা রয়েছে।
আগামী ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপ মিশন শুরু করবে বাংলাদেশ। এ-গ্রুপে আরো রয়েছে শক্তিশালী ভারত। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুই গ্রুপের শীর্ষ চার দল নিয়ে ২৭ অক্টোবর দুটি সেমিফাইনাল ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
আসরের সবগুলো ম্যাচ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ দল : রুপনা চাকমা, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নীলুফা ইয়াসমিন নীলা, আইরিন খাতুন, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, স্বপ্না রানী, মাতসুশিমা সুমাইয়া, সানজিদা আক্তার, মুনকি আক্তার, ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানী সরকার, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার, মোসাম্মৎ সাগরিকা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর