বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সাত মাস পর ফিরে ১৩ রানে থামলেন তামিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ১২:৪২ পূর্বাহ্ন

সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ১৩ রানে থামলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আজ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে মাঠে নামেন তামিম। রংপুর বিভাগের বিপক্ষে ম্যাচটি ৫ উইকেটে হেরেছে চট্টগ্রাম।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম। মাহমুদুল হাসান জয়কে নিয়ে ইনিংস শুরু করেন তামিম। ১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করে ফিরেন তামিম।

সর্বশেষ এ বছরের ৬ মে ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছিলেন তামিম। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঐ ম্যাচে ২৫ বলে ২২ রান করেছিলেন তিনি।

চট্টগ্রামের হয়ে বড় ইনিংস খেলতে পারেননি অন্য কোন ব্যাটারই। ২০ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন মোমিনুল হক। রংপুরের মুকিদুল ইসলাম মুগ্ধ ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন।

জবাবে ১৬.৫ ওভারে টার্গেট স্পর্শ করে ফেলে রংপুর। ওপেনার তানবীর আহমেদ ৩৭ বলে ৪১ ও অধিনায়ক আকবর আলি ২৫ রান করেন। হাসান মুরাদ নিয়েছেন ২ উইকেট।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর