বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

সকল নাগরিকের অধিকার রক্ষা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব: প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৫:৪৬ অপরাহ্ন

বাংলাদেশে সকল নাগরিকের অধিকার রক্ষা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমাবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শ্রী কৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই কোনো ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারে এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার।

হিন্দু নেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা আরও বলেন, আমাদের দায়িত্ব প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করা। আমাদের কাজ প্রতিটি নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা।

তিনি বলেন, আমাদের দেশে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার দেশের প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে হিন্দু নেতারা জানান, তারা জাতির সম্প্রীতি ও সমৃদ্ধি এবং অন্তর্বর্তী সরকারের জন্য শ্রী কৃষ্ণের আশীর্বাদ চেয়েছেন। তারা দেশের বন্যাকবলিত অঞ্চলে জন্মাষ্টমী উদ্‌যাপন স্থগিত করেছেন। সেই সঙ্গে বন্যাকবলিত অঞ্চলে খাদ্য ও ত্রাণ পাঠিয়েছেন তারা।

হিন্দু নেতারা পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের প্রশংসা করে বলেন, এটি দেশে একটি অসাম্প্রদায়িক সমাজ গড়ে তুলতে এবং সমাজে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত করতে সহায়তা করবে। তারা হিন্দু মন্দিরের জমিসহ হিন্দু সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

শীর্ষ হিন্দু নেতাদের মধ্যে ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ ও মনীন্দ্র কুমার নাথ, ইসকনের চারুচরণ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের বাসুদেব ধর ও সন্তোষ শর্মা এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রীতি চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর