বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শ্রীলঙ্কা শান্তদের অপেক্ষা বাড়িয়ে জিতলো

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কা শান্তদের অপেক্ষা বাড়িয়ে জিতলো

সাগরিকার উইকেটের বিবেচনায় বাংলাদেশ ২০-২৫ রান কম জমা করে স্কোরবোর্ডে। তবুও দ্রুত শ্রীলঙ্কার ৩ উইকেট নিয়ে এই রান যথেষ্ট এমন আভাস দেন পেসাররা। কিন্তু না, পাথুম নিশাঙ্কার সেঞ্চুরি, চারিথ আসালাঙ্কার ফিফটির সঙ্গে ওয়ানিন্দু হাসারাঙ্গার অলরাউন্ডিং পারফরম্যান্সে সিরিজে সমতা আনে সফরকারীরা।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৮৬ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে ১৭ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় আসায় শেষ ম্যাচটি দাঁড়ালো অলিখিত ফাইনালে।

শরিফুল ইসলাম-তাসকিন আহমেদদের তোপে মাত্র ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। কিন্তু এখানেই শেষ নয়, পাথুম নিশাঙ্কা-চারিথ আসালাঙ্কা পাল্টা প্রতিরোধ গড়েন। বাংলাদেশের বোলিংকে নির্বিষ বানিয়ে খেলতে থাকেন সাবলীলভাবে। ৩০ ওভার ধরে দুজনে কোনো উইকেট দেননি। উল্টো জয়ের ভিত গড়ে দেন। ১১৪ রানে নিশাঙ্কা আউট হলে ভাঙে জুটি। দুজনের জুটি থেকে আসে ১৮৫ রান।

নিশাঙ্কার আউটের পরেই আসালাঙ্কাকে ফেরান তাসকিন। বল খোঁচা লেগে উইকেটের পেছনে গেলেও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিলে পক্ষে আসে, ৯১ রানে বিদায় নিতে হয় আসালাঙ্কা। দুই সেট ব্যাটারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। কিন্তু বল-রানের ব্যবধান কম হওয়ায় শ্রীলঙ্কার দিকেই হেলে ছিল ম্যাচ। এর মধ্যে জানিথ লিয়ানাগেকে (৯) ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলেন।

এর আগে বাংলাদেশের শুরুটা হয়েছিল বাজেভাবে লিটন দাসের শূন্যরানে আউটে। ধাক্কা সামলে সৌম্য সরকারের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। দুই জীবন পেয়ে ৪০ রানে শান্ত আউট হলে ভাঙে এই জুটি। এরপর ক্রিজে সৌম্যর সঙ্গী হন তাওহীদ। দুজনে ফিফটির জুটি গড়ে এগোতে থাকেন। সৌম্য দেখা পান ফিফটির। সঙ্গে দ্রুততম ২ হাজার রানের কীর্তি গড়েন।

৬৮ রানে হাসারাঙ্গার বলে রিভার্স সুইপ করতে গিয়ে কাটা পড়েন। দুই বল ব্যবধানে নতুন ব্যাটার মাহমুদউল্লাহ হাসারাঙ্গার শিকার হয়ে ফিরলে বিপদ বাড়ে।  তাওহীদের সঙ্গী হন এবার মুশফিকুর রহিম। সাবলীল খেলতে থাকা মুশফিক রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাজঘরে। তার ব্যাট থেকে আসে ২৫ রান। মুশফিক আউট হলে তাওহীদের সঙ্গী হন মেহেদি হাসান মিরাজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর