বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাওয়ালপিন্ডিতে মুশফিকের সেঞ্চুরিতে লিডের স্বপ্ন বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ২:০২ অপরাহ্ন

মুশফিক দুর্দান্ত  সেঞ্চুরি  করে  তামিম ইকবালকে ছাড়িয়ে গেলেন । আর তাতে ভর করে লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। নিজেদের প্রথম ইনিংসে তৃতীয় দিনশেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৬ উইকেটে ৩৮৯ রান তুলেছে সফরকারীরা। ৪ উইকেট হাতে রেখে এখনও বাংলাদেশ পিছিয়ে আছে ৫৯ রানে।

আগের দিন ফিফটির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে আজ দিনের শুরু দিকেই ফিরেছেন লিটন। আগের দিন স্রেফ ৫২ বল খেলে হাফ সেঞ্চুরি করা এই ব্যাটার অপরাজিত ছিলেন ব্যক্তিগত ৫৫ রানে। আজ মাত্র ১ রান যোগ করতেই পাকিস্তানি পেসার নাসিম শাহর বলে ফিরেছেন তিনি। তবে অন্যপ্রান্তে ছুটছেন মুশফিক। এরইমধ্যে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

সেঞ্চুরি হাঁকানোর পথে সতীর্থ তামিমকে পেছনে ফেলছেন মুশফিক। ৮৯ ম্যাচে মুশির সেঞ্চুরি সংখ্যা ১১টি। ৭০ ম্যাচ খেলা তামিমের সেঞ্চুরি ১০টি। ৬২ ম্যাচে ১২টি সেঞ্চুরি নিয়ে শীর্ষে আছেন মুমিনুল হক।  দেশের বাইরে ৫টি টেস্ট সেঞ্চুরি করা বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান মুশফিক। ছাড়িয়ে গেছেন তামিম ইকবালের ৪ সেঞ্চুরি।

মুশফিকের ১১তম সেঞ্চুরি এসেছে ২০০ বল খেলে। পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। লাঞ্চের আগে ১০১ রানে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ১৭ রানে ব্যাট করছিলেন মেহেদী হাসান মিরাজ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর