শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

ম্যাকাওয়ের জালে ৭ গোল বাংলাদেশের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:০৩ অপরাহ্ন

অধিনায়ক  নাজমুল হুদা ফয়সাল এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে আজ একাই করেছেন চার গোল। আর বাকি তিনটি গোলের মধ্যে দুটি করেছেন মোহাম্মদ মানিক ও অন্যটি মোহাম্মদ রিফাত কাজির। ২৫ অক্টোবর (শুক্রবার) ম্যাকাওয়ের বিপক্ষে এভাবেই ৭-০ গোলের স্কোর করে জয় তুলে নিয়েছে লাল-সবুজের বাংলাদেশ।

এর আগের ম্যাচে ফিলিপাইনকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল জয়ে ফেরে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে আজও মাঠে নামেন তারা। পরে গোলে গোলে বিধ্বস্ত করেন ম্যাকাওকে।

টানা এ দ্বিতীয় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন দলের অধিনায়ক ও মিডফিল্ডার নাজমুল হুদা ফয়সাল। ৪০ মিনিটে তারই কল্যাণে গোলের খাতা খোলে বাংলাদেশ। পরে আরও তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠান তিনি।

এর মধ্যে ৬৬ ও ৭৪তম মিনিটে দুই গোল করেন মোহাম্মদ মানিক। আর ৭১তম মিনিটে জালের দেখা পান রিফাত কাজির।

বাংলাদেশি ফুটবলারদের এমন দাপুটে পারফরম্যান্সের সামনে চোখেমুখে হতাশা ফুটে উঠেছিল ম্যাকাওয়ের খেলোয়াড়দের। রেফারি শেষ বাঁশি বাজাতেই তারা যেন হাফ ছেড়ে বাঁচেন।

প্রসঙ্গত, এই জয়ের পর ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর (রবিবার) আসরের শেষ ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের মুখোমুখি হবেন তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর