শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

মেসির গোলের পরও বিদায় মায়ামির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১:০৯ অপরাহ্ন

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখে ইন্টার মায়ামি। এমএলএস কাপের প্লে-অফ পর্ব পেরোতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না দু’দলের সামনেই। এমন ম্যাচে গোলের দেখা পান মায়ামির সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। তবে বিফলে গেছে তার গোল। আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নিয়েছে মায়ামি।

আজ রোববার (১০ নভেম্বর) ঘরের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। ১৭ মিনিটে রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি। ডিয়োগো গোমেজের পাস থেকে বক্সের ভেতর শট নিয়েছিলেন মেসি। সেই শট আটলান্টা গোলরক্ষক ফিরিয়ে দিলে কাছেই থাকা রোহাস বল পাঠিয়ে দেন জালে।

পিছিয়ে পড়ে দ্রুতই ম্যাচে ফিরে আটালান্টা। ম্যাচের ১৯ ও ২১ মিনিটে জোড়া গোল করে দলকে এগিয়ে দেন চিয়াহ। এতে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আটালান্টা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটে মায়ামিকে সমতায় ফেরান মেসি। তবে ৭৫ মিনিটে আবারও গোলের দেখা পায় আটালান্টা। স্লিশের গোলে ফের এগিয়ে যায় মায়ামি। শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে এমএলএস কাপের প্লে-অফ পর্ব থেকে বিদায় নেয় মায়ামি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর