বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভারতের কাছে সূচনীয় হারে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪, ৫:২৭ অপরাহ্ন

হার দিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি শেষ করলো বাংলাদেশ। বিশ্বকাপের শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরেছে টাইগাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে ভারত। জবাবে  ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ওপেনার সঞ্জু স্যামসনকে হারায় ভারত। ১ রান করে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের শিকার হন স্যামসন।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক রোহিত শর্মা ও পান্থ ৪৮ রান যোগ করেন। ২টি চার ও ১টি ছক্কায় ১৯ বলে ২৩ রান করা রোহিতকে শিকার করেন স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদ।

দলীয় ৫৯ রানে রোহিত ফেরার পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন পান্থ ও সূর্যকুমার যাদব। ৪টি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৩ রান করে আহত অবসর নেন পান্থ। ৪টি চারে ১৮ বলে ৩১ রান করেন সূর্য।

শিবম দুবে ১৪ রানে থামলে, ভারতকে বড় সংগ্রহ এনে দেন হার্ডিক পান্ডিয়া। ছয় নম্বরে নেমে ২টি চার ও ৪টি ছক্কায় ২৩ বলে অপরাজিত ৪০ রান করেন পান্ডিয়া। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রান করে ভারত।

আটজন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ। এরমধ্যে মাহেদি-শরিফুল-মাহমুদুল্লাহ ও তানভীর ইসলাম ১টি করে উইকেট নেন। উইকেটশূণ্য ছিলেন সাকিব আল হাসান-সৌম্য সরকার-রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।

জবাবে খেলতে নেমে চতুর্থ ওভারের মধ্যে ১০ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ভারতীয় পেসার আশদীপ সিংয়ের প্রথম ওভারে সৌম্য সরকার শূণ্য এবং তৃতীয় ওভারে লিটন দাস ৬ রানে আউট হন। চতুর্থ ওভারে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে খালি হাতে বিদায় দেন পেসার মোহাম্মদ সিরাজ।

শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে ২৯ রানের জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। ১টি চারে ১৩ রান করা হৃদয়কে আউট করে অষ্টম ওভারে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার অক্ষর প্যাটেল। পরের ওভারে তানজিদকে বিদায় দেন পান্ডিয়া। আউট হৗযার আগে ২টি চারে ১৭ রান করেন তানজিদ।

নবম ওভারের মধ্যৈ দলীয়  ৪১ রানে ৫ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ। কিন্তু ষষ্ঠ উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন দলের দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদুল্লাহ। ৬২ বলে ৭৫ রানের জুটি গড়ে ব্যাটিং অনুশীলন সেরেছেন দু’জনে।

জসপ্রিত বুমরাহর করা ১৯তম ওভারের প্রথম বলে আহত অবসর নেন মাহমুদুল্লাহ। ৪টি চার ও ১টি ছক্কায় ২৮ বলে ৪০ রান করেন তিনি। একই  ওভারের চতুর্থ বলে আউট হন ২টি চারে ৩৪ বলে ২৮ রান করা সাকিব।

দুবের শেষ করা ওভারে রিশাদ ৫ ও জাকের শূণ্যতে থামেন। শেষ পর্যন্ত  ৯ উইকেটে ১২২ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। ভারতের আর্শদীপ ও দুবে ২টি করে উইকেট নেন।

আগামী ৮ জুন ‘ডি’ গ্রুপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর