শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিসিবির স্টান্ডিং কমিটি চূড়ান্ত, ক্রিকেট অপারেশন্সে ফাহিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫, ১:০২ অপরাহ্ন

বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটি ভেঙে দেয়া হয়েছে। চূড়ান্ত হয়েছে বিসিবির স্টান্ডিং কমিটি। এতে ক্রিকেট অপারেশন্স ও নারী উইংয়ের দায়িত্ব পেয়েছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

শনিবার (২৫ জানুয়ারি) ছিল বিসিবির মহাগুরুত্বপূর্ণ ১৭তম বোর্ড সভা। বিকেল তিনটায় বিসিবিতে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে আলোচনা করা হয়, চূড়ান্ত করা হয় বিসিবির স্টান্ডিং কমিটিও। আলোচনা করা হয় ঢাকা প্রথম বিভাগ লিগের ভবিষ্যত নিয়েও, পাশাপাশি নারী বিপিএলও ছিল আলোচ্য বিষয়।

প্রায় পাঁচ ঘণ্টার বৈঠক শেষে আসে সিদ্ধান্ত। দুইটা গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। গেম ডেভেলপমেন্ট ও ফাইন্যান্স কমিটির দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। মিডিয়া বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে ইফতিখার আহমেদ মিঠুকে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর