বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিসিবির ইতিবাচক বার্তা,পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১:৫৮ অপরাহ্ন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পরও সাকিব আল হাসানকে নিয়ে দ্বিধাবিভক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত। রাওয়ালপিন্ডি টেস্টে খেলার সময়ই ঢাকায় সাকিব আল হাসানের নামে একটি হত্যা মামলা হয়। তবে এনিয়ে বোর্ডে কোনো আইনি নোটিশ পায়নি। তাই শুক্রবার দ্বিতীয় টেস্টে সাকিব খেলছেন এটা প্রায় নিশ্চিত।

যদিও এখন পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সাকিবের খেলার ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

সাকিবকে নিয়ে যখন তোলপাড় সেই খারাপ সময়ে সতীর্থদের পাশে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, দীর্ঘদিনের সতীর্থ মুশফিক সামাজিকমাধ্যমে সমর্থন জানিয়েছেন সাকিবকে। ফেসবুকে পোস্ট করে পাশে থাকার কথা জানিয়েছেন শরিফুল, এনামুল হক বিজয়, রুবেল হোসেনরা।

বিসিবির পরিচালক  নাজমুল আবেদিন ফাহিম বলেন,সাকিব মানসিকভাবে শক্ত । আমি বলবো, টপ অ্যাথলেট যারা, যেকোনো স্পোর্টস বা যেকোনো দেশেরই হোক তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা কেবল খেলার কথাই ভাবে। ওভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে।

সোমবারই বিসিবি জানিয়েছে, সাকিবকে দেশে ফিরিয়ে আনার কোনো নোটিশ হাতে আসেনি। তাই পাকিস্তানে টিম ম্যানেজমেন্টের কাছেও সাকিবের ব্যাপারে বিশেষ কোনো নির্দেশনা যায়নি। সাকিব দলে আছেন এবং ৩০ আগস্ট শুরু দ্বিতীয় টেস্টে খেলবেন এটাই এখন পর্যন্ত সিদ্ধান্ত।

সব মিলিয়ে, শীর্ষ পর্যায় থেকে সাকিব পেয়েছেন দুশ্চিন্তামুক্ত থাকার বার্তা। তেমনি সাকিবও বিসিবিকে আশ্বস্ত করেছেন, মামলার বিষয়টি তার খেলায় কোনো প্রভাব ফেলবে না। মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে ইসলামাবাদ ক্লাব মাঠের অনুশীলনে দলের সঙ্গে থাকছেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর