শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ৬:১৬ অপরাহ্ন

প্রত্যাহার করে নেয়া হয়েছে গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ ২ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

জিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।

গত ১৭ ডিসেম্বর মধ্যরাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জোবায়েরপন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন।

এ ঘটনায় ১৮ ডিসেম্বর দুপুর থেকে ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

প্রসঙ্গে, আগামী ৩১ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জোবায়েরের অনুসারীরা এ পর্বে অংশ নেবেন। দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর