শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় আজ শুক্রবার ইজতেমা ময়দানে লাখো মুসল্লরি অংশগ্রহণে জুমার নামাজ পড়া হয়েছে।

জুমার নামাজে ইমামতি করেছেন- তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বি মাওলানা জুবায়ের। বেলা ১টা ৫০ মিনিটে জুমার জামাত শুরু হয়ে শেষ হয় ১টা ৫৬ মিনিটে। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

জুমার জামাতে শরিক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার-হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌ-পথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে।

তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান জানান, আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের।

এদিকে তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন গাজীপুর ছেলে। জুমার নামাজের পর ইজতেমা ময়দানে ওই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর