বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিরাট কোহলিকে আইসিসির জরিমানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম দিন ১৯ বছর বয়সী অভিষিক্ত স্যাম কোনস্টাসের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করায় বিরাট কোহলির ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সাথে সাথে তাকে এক ডিমেরিট পয়েন্টও উপহার দেয়া হয়েছে। 

মেলবোর্ন টেস্টের প্রথম দিন সকালে অস্ট্রেলিয়ার ইনিংসের ১০ম ওভার শেষে কোনস্টাস ক্রিজ ছেড়ে অপর প্রান্তে এগিয়ে আসার সময় কোহলি ইচ্ছে করে তার ঘাড়ে ধাক্কা লাগানোর সময় ঘটনাটি ঘটেছে।

উভয় খেলোয়াড়ই ঐ সময় একে অপরের দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। ঐ সময় কোনস্টাসের সাথে উদ্বোধনী জুটিতে খেলতে নামা উসমান খাজা ও আম্পায়ার মাইকেল গফ দুজনকে সড়িয়ে দেন।

আইসিসি’র কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ভঙ্গের দায়ে কোহলিকে জরিমানা করা হয়েছে। একজন খেলোয়াড়, প্লেয়ার সাপোর্ট কর্মী, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সাথে অনুপযুক্ত শারীরিক যোগাযোগ (আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন একজন দর্শক সহ) এই আইনের আওতাভুক্ত।

কোহলি তার শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি।

টেলিভিশন রিপ্লেতে দেখা গেছে ওভার শেষ হবার পর কোনস্টাস ক্রিজের অন্য প্রান্তে আসার সময় কোহলি বল হাতে নিয়ে পিচ থেকে বেরিয়ে এসে সরাসরি কোনস্টাসের দিকে এগিয়ে যান ও তার ঘাড়ে ধাক্কা দেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর