শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনালে বিজিবি ও বাংলাদেশ আনসার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে উঠেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার ও ভিডিপি।

আজ বৃহস্পতিবার  পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৩-১৫ গোলে জাতীয় জুনিয়র হ্যান্ডবল দলকে পরাজিত করে। প্রথমার্ধে আনসার ১৮-৮ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয় সেমিফাইনাল বিজিবি ৩৩-১৮ গোলে পরাজিত করেছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ২৩-৮ গোলে এগিয়ে ছিল।

এদিকে নারী বিভাগের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুই দল হিসেবে আনসার ও পুলিশ ফাইনালের টিকেট পেয়েছে।

আগামীকাল সকাল ৯টায় নারী ও ১০.৩০ মিনিটে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ অনুষ্ঠিত ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-৬ গোলে টীম হ্যান্ডবল ঢাকাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্থে ২০-৩ গোলে এগিয়ে ছিল। অন্যান্য ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৬-২৭ গোলে জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলকে,    জাতীয় জুনিয়র হ্যান্ডবল দল ২৫-২৩ গোলে টীম হ্যান্ডবল ঢাকাকে এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩০-২০ গোলে জাতীয় ইয়ুথ হ্যান্ডবল দলকে পরাজিত করে।

নারী বিভাগে বাংলাদেশ আনসার ২৯-১১ গোলে হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকাকে, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৪-১৫ গোলে ভিএএস স্পোর্টস ক্লাবকে পরাজিত করে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর