বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাফুফে নির্বাচনে মনোনয়নপত্র কেনা যাবে ৯, ১০ ও ১২ অক্টোবর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:৩১ অপরাহ্ন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন  । আজ  সোমবার বাফুফে নির্বাচনের জন্য গঠিত কমিশনের প্রধান মেজবাহ উদ্দিন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার থেকে শুরু হবে মনোনয়নপত্র বিতরণ।

মনোনয়নপত্র বিতরণ করা হবে ৯, ১০ ও ১২ অক্টোবর। এরপর মনোনয়ন দাখিলের জন্য সময় দেওয়া হবে ১৪ ও ১৫ অক্টোবর। আর যাচাই-বাছাই হবে ১৬ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্রের ওপর আপত্তি দাখিল করা যাবে ১৭ অক্টোবর এবং শুনানি হবে ১৮ অক্টোবর। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় দেওয়া হয়েছে দেড়দিন। ১৯ অক্টোবর সারাদিন ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ অক্টোবর বিকেলে। ভোট গ্রহণ ২৬ অক্টোবর দুপুর ২ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পদভেদে মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে নির্বাচনের জন্য ১ লাখ টাকা পরিশোধ করে মনোনয়ন নিতে হবে। আর সিনিয়র সহ-সভাপতি পদের জন্য লাগবে ৭৫ হাজার টাকা। এছাড়া সহ-সভাপতি ৫০ হাজার টাকা ও সদস্য পদের জন্য ২৫ হাজার টাকা খরচ করে মনোনয়ন কিনতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর