বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস ফ্যাসিলিটিস ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’এবার পরিচিত হবে নতুন নামে। বসুন্ধরা আবাসিকে গড়ে ওঠা এই কমপ্লেক্সের পরিবর্তিত নাম ‘বসন্ধুরা স্পোর্টস সিটি’।

 

মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

৫৫ বিঘা জমি নিয়ে ২০১৯ সালে স্পোর্টস কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু হয়। পরবর্তীতে এর আয়তন বেড়ে দাঁড়ায় ৩০০ বিঘায়। সবকিছু মিলে যার নির্মাণ ব্যয় ১৫ হাজার কোটি টাকা।

‘বসন্ধুরা স্পোর্টস সিটি’তে সব ধরনের খেলাধুলার ব্যবস্থা রয়েছে। ফুটবল, ক্রিকেট, হকি স্টেডিয়ামসহ গলফ ক্লাব, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, স্কোয়াশ, আর্চারি এবং শুটিংয়ের সব ব্যবস্থা রাখা হয়েছে। আন্তর্জাতিক সুবিধাসম্পন্ন এই কমপ্লেক্সে রয়েছে ৫০ মিটার ও ২৫ মিটার লেনের সুইমিং পুল। সঙ্গে এন্টারটেইনমেন্টের জন্য থাকছে ওয়ার্টার পার্ক, কিডস জোন, গ্রিন পার্কের ব্যবস্থা।

ইতিমধ্যে ১২ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বসুন্ধরা কিংস অ্যারেনায় ফুটবল খেলা চালু হয়েছে। অভিষেকের অপেক্ষায় থাকা অন্যান্য ক্রীড়ার স্টেডিয়াম বা কোর্টগুলো চালু হবে খুব শিগগিরই।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর