বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বড় হারে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:১৬ অপরাহ্ন

কোনরকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বড় হারে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ৭৭ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে অজি মেয়েরা। পরে ওই রান তাড়া করতে নেমে ৭৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের সবগুলোতে জিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা। ওয়ানডে সিরিজেও হয়েছিল একই পরিণতি।

টস জিতে ব্যাট করতে নামা অজিদের উদ্বোধনী জুটি পাওয়ার প্লের শেষ ওভারে এসে ভাঙতে পারে বাংলাদেশ। শরিফা খাতুনের বলে স্টাম্পিং হয়ে ফেরেন ১৩ বলে ১০ রান করা বেথ মুনি।

পরে টানা তিন ব্যাটারকে ফেরান নাহিদা আক্তার। ২৯ বলে ৪৫ রান করা অজি অধিনায়ক অ্যালিসা হিলি প্রথমে তার বলে ক্যাচ দেন স্বর্ণা আক্তারের হাতে। এরপর ১১ বলে ৮ রান করা এলিসা পেরি এবং ২১ বলে ১৬ রান করা অ্যাশলি গার্ডনারকেও ফেরান তিনি।

একসময় হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেও সেটি করতে পারেননি নাহিদা। ৬ বলে ৪ রান করা জর্জিয়া ওয়েরেহাম স্টাম্পিং হন রাবেয়া খাতুনের বলে। চাপে পড়া অজি মেয়েদের ভালো সংগ্রহ তবুও এনে দেন তাহলিয়া ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস।

২ চার ও সমান ছক্কায় ২৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন ম্যাকগ্রা। ১১ বলে ১৯ রান করে রান আউট হন হ্যারিস। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন নাহিদা।

রান তাড়ায় নেমে যথারীতি ব্যাটিং ব্যর্থতায় পরে বাংলাদেশ। ৫ চারে ৩১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন নিগার সুলতানা। ওয়ারহামের বলে শেষ ব্যাটার হিসেবে বোল্ড হন তিনি। শেষ উইকেট জুটিতে তার সঙ্গে ফারিহা তৃষ্ণার ২৫ বলে ২৫ রানের জুটিটিই ছিল দলের পক্ষে সর্বোচ্চ।

জ্যোতির বাইরে ওপেনার দিলারা আক্তার ১৮ বলে ১২ রান করেন। রিতু মনি ১১ বলে ১০ ও ফাহিমা খাতুন ১৬ বলে ১১ রান করেন। অজিদের পক্ষে ৪ ওভারে ১২ রান দিয়ে তিন উইকেট নেন তাইলা ভ্লেমিংক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর