বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফের দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে নেইমার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ন

পেশীর ইনজুরির কারনে আরো অন্তত দুই সপ্তাহের জন্য অনুশীলনে থাকতে পারবেন না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এমন তথ্য নিশ্চিত করেছেন নেইমারের সৌদি ক্লাব আল-হিলালের কোচ জর্জ জেসুস। দীর্ঘ ইনজুরি কাটিয়ে দলের ফেরার কয়েকদিনের মধ্যেই আবারো নেইমারকে ছিটকে পড়তে হলো।

সোমবার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে এস্তেগলালের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচটিতে নেইমার দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে বদলী হিসেবে মাঠে নেমে মাত্র ২৬ মিনিট টিকে ছিলেন। ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবারো তাকে ৮৭ মিনিটে বদলী বেঞ্চে ফেরত যেতে হয়েছে।

২০২৩ সালে পিএসজি থেকে লোভনীয় চুক্তিতে সৌদি পেশাদার লিগে পাড়ি জমিয়েছিলেন ৩২ বছর বয়সী নেইমার। এর আগে হাঁটুর অস্ত্রোপচার শেষে গত মাসে এক বছরের অনুপস্থিতি কাটিয়ে তিনি মাঠে ফিরেছিলেন।

আল-হিলালের পর্তুগীজ কোচ জেসুস বলেছেন, ‘নেইমারের বিষয়টি কোন সহজ ঘটনা নয়। মাত্রই সে হাঁটুর ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে ফিরেছিল। কিন্তু আবারো নতুন করে ইনজুরি সমস্যা দেখা দিয়েছে। পেশীর ইনজুরির কারনে আরো কিছুদিন তাকে বিশ্রামে থাকতে হবে। জানিনা এবার তার ফেরার অপেক্ষা কতটা দীর্ঘ হবে। তবে ধারণা করা হচ্ছে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।’

সৌদি পেশাদার লিগে বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল চলতি মৌসুমে নেইমারকে এখনো রেজিস্টার্ড করেনি। গত মাস থেকে নতুন মৌসুম শুরু হয়েছে।

তবে ১০০ মিলিয়ন ইউরোতে সৌদি ক্লাবে আসা বার্সেলোনার সাবেক এই তারকা এশিয়ার সর্ববৃহৎ ক্লাব টুর্নামেন্ট এফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে একজন তালিকাভূক্ত খেলোয়াড়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নেইমার এ সম্পর্কে লিখেছেন, ‘প্রথমে মনে হয়েছিল পেশীতে টান পড়েছে। কিন্তু বিষয়টি কিছুটা গুরুতর। এখনো কিছু পরীক্ষা বাকি রয়েছে,

আশা করছি বেশীদিন মাঠের বাইরে থাকতে হবে না। চিকিৎসকরা আগেই আমাকে সতর্ক করেছিল, এক বছর পর এ ধরনের ইনজুরি হওয়াটা স্বাভাবিক। আমাকে আরো বেশী সতর্ক থাকতে হবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর