শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে সিরিজ জয়ী ক্রিকেটাররা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৪ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ জয়ী ক্রিকেটাররা।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে যান ১৫ ক্রিকেটারসহ ১৯ জনের একটি দল।

সিরিজ জয়ের জন্য পুরো দলকে আবারো অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ‘জয়ের পর (সিরিজ) আমি অধিনায়কের সঙ্গে কথা বলেছিলাম। তবে ব্যক্তিগতভাবে সবার সঙ্গে দেখা করতে মুখিয়ে ছিলাম। পুরো জাতির হয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি।’

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা বেশ খুশি ক্রিকেটাররা। দলের অধিনায়ক শান্ত বলেন, ‘এখানে আসতে পেরে সব ক্রিকেটারই খুশি। এটা সত্যিই অনুপ্রাণিত করবে আমাদের।’
১৫ ক্রিকেটারের বাইরে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন এবং পাকিস্তান সফরে যাওয়া বাংলাদেশ দলের ম্যানেজার রাবীদ ইমাম। এছাড়াও সাক্ষাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর