বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

পেপ গার্দিওলারের সংসারে ভাঙন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ১২:৩২ অপরাহ্ন

ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলারের সংসারে ভাঙন লেগেছে। ৩০ বছর একসঙ্গে জীবন কাটানোর পর আলাদা হয়ে গেছেন গার্দিওলা ও তার স্ত্রী ক্রিস্টিনা সারা।এল পেরিওদিকো এমনটাই দাবি করেছে।

জানা গেছে, গার্দিওলা ও সারা তাদের আলাদা হওয়ার বিষয়টি এরই মধ্যে কাছের বন্ধু এবং পরিবারের লোকদের জানিয়েছেন। তবে ছাড়াছাড়ি হলেও দুজন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এমনকি তিন সন্তানকে নিয়ে গত বড়দিনও একসঙ্গে কাটিয়েছেন তারা।

গার্দিওলার সঙ্গে সারার প্রথম সাক্ষাত ১৯৯৪ সালে। তখন বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডারের বয়স ২৩ এবং সারার ২০, তবে তারা ২০১৪ সালের আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চিন্তা করেননি। এই জুটির তিন সন্তান মারিয়া (২৪), মারিউস (২২) এবং ভ্যালেন্তিনা (১৭)।

২০১৯ এর এক প্রতিবেদনে জানা গিয়েছিল, নিজের ফ্যাশন বিজনেস দেখাশোনা করতে সারা ম্যানচেস্টার ছেড়ে এই দম্পতির এক সন্তানকে নিয়ে বার্সেলোনায় ফিরে গেছেন।

এরপর থেকেই তিনি কাতালান রাজধানী এবং লন্ডনের মধ্যে তার সময় ভাগাভাগি করে নিয়েছিলেন। অন্যদিকে ম্যানচেস্টারে গার্দিওলাও নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করছিলেন। এবার এই জুটি নিজেদের আলাদা পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আপাতত গার্দিওলা সিটিকে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফেরানো নিয়ে মনযোগী বলে জানা গেছে। এই মুহূর্তে সিটি লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর