বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নারী বিশ্বকাপ: আয়োজক বাংলাদেশ, খেলা হবে আরব আমিরাতে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন

২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইসিসি।

তবে আইসিসি জানিয়েছে, মাঠের খেলা আরব আমিরাতে গড়ালেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক। খেলা হবে দুবাই ও শারজার দুটি ভেন্যুতে। আগের সূচিতেই ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের এই টুর্নামেন্ট।

সংযুক্ত আরব আমিরাতে নারী বিশ্বকাপ-২০২৪ এর সব ম্যাচ আয়োজনের ঘোষণা দিয়ে বিসিবির পক্ষ থেকে আরব আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান আইসিসির প্রধান নির্বাহী জফ অ্যালারডাইস। তিনি বলেন, ‘আমি আমিরাত ক্রিকেট বোর্ডকে বিসিবির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই আয়োজক হিসেবে এগিয়ে আসার জন্য।’

জানা গেছে, সোমবার ভার্চুয়ালি আইসিসির একটি বোর্ড সভায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত। এর আগে ২০২১ সালে ওমানের সঙ্গে যৌথভাবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের এই দেশ। অন্যদিকে এবারই প্রথম বাংলাদেশ থেকে আইসিসির কোনো ইভেন্ট সরিয়ে নেওয়া হলো। এর আগে ২০১৪ সালে পুরুষদের পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। এছাড়া ২০১১ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপেরও আয়োজক ছিল।

এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী জফ অ্যালারডাইস বলেন, ‘বিসিবিতে কাজ করা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই— বাংলাদেশে এ ইভেন্ট আয়োজনের সব চেষ্টা করার জন্য। তবে অংশগ্রহণকারী কয়েকটি দেশের সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে এটি কার্যকর করা হয়ে ওঠেনি। তবে আয়োজক স্বত্ত্ব তাদের কাছেই থাকবে। আমরা নিকট ভবিষ্যতে বাংলাদেশে আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট আয়োজনে মুখিয়ে আছি।

আসন্ন নারী বিশ্বকাপের ভ্যানু হিসেবে বাংলাদেশের বিকল্প হিসেবে গত কয়েক দিন একাধিক দেশের নাম শোনা যায়। ভারতের পক্ষ থেকে জানানো হয়, আইসিসি প্রস্তাব দিলেও তারা সেটি নাকচ করে দিয়েছে সীমাবদ্ধতার কারণে। আগ্রহী ছিল শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও। আগ্রহের কারণে এ দুটি দেশকেও আলাদা করে ধন্যবাদ দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর