বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জিতলো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪, ১০:২৪ অপরাহ্ন

দীর্ঘ ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো নিউজিল্যান্ড। ব্যাঙ্গালুরুতে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ ভারতকে ৮ উইকেটে হারিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় নিউজিল্যান্ড। 
স্বাগতিক ভারতের ছুঁড়ে দেওয়া ১০৭ রানের টার্গেট আজ পঞ্চম দিনের প্রথম সেশনেই স্পর্শ করে  নিউজিল্যান্ড। ২৪ বছর পর ভারতের মাটিতে কোন দল ১শর বেশি রান তাড়া করে ম্যাচ জিতলো। এছাড়া ব্যাঙ্গালুরুর এই ভেন্যুতে ১৯ বছর পর টেস্ট হারলো ভারত।
ভারতের মাটিতে ৩৭ টেস্ট খেলে তৃতীয়বারের মত জয় পেল নিউজিল্যান্ড।  এর আগে ১৯৮৮ সালে সর্বশেষ ভারতের মাটিতে টেস্ট জিতেছিলো কিউইরা। ভারতের মাটিতে ১৯৬৯ সালে প্রথম টেস্ট জিতেছিলো ব্ল্যাকক্যাপসরা।
টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো নিউজিল্যান্ড। মাত্র ১০৭ রানের টার্গেটে খেলতে নেমে দিন শেষে ৪ বল খেলে কোন উইকেট না হারিয়ে রানের খাতা খুলতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে ১০৭ রান প্রয়োজন ছিলো তাদের।
আজ, পঞ্চম দিনের দ্বিতীয় বলেই ভারতকে উইকেট শিকারের আনন্দে মাতান পেসার জসপ্রিত বুমরাহ। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামকে শূন্য হাতে লেগ বিফোর আউট করেন বুমরাহ।
দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ১৩তম ওভারে এই জুটি ভেঙ্গে ভারতকে ব্রেক-থ্রু এনে দেন বুমরাহ। কনওয়েকে ১৭ রানে লেগ বিফোর আউট করেন তিনি।
বুমরাহর দারুন বোলিংয়ে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন ইয়ং ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র। শেষ পর্যন্ত ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে দুর্দান্ত জয়ের স্বাদ দেন ইয়ং ও রাচিন। ইয়ং ৪৮ ও রাচিন ৩৯ রানে অপরাজিত থাকেন। প্রথম ইনিংসে ১৩৪ রানের সুবাদে ম্যাচ সেরা হন রাচিন।
এই টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিলো ভারত। জবাবে প্রথম ইনিংসে ৪০২ রান করে নিউজিল্যান্ড। ৩৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিসে ৪৬২ রানের বড় সংগ্রহ পেলেও হার এড়াতে পারেনি ভারত।
নিউজিল্যান্ডের কাছে হারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তবে কিউইদের কাছে হেরে ৬.১৮ শতাংশ পয়েন্ট হারালো টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয়, ৩ হার ও ১ ড্র’তে ৬৮.০৬ শতাংশ পয়েন্ট আছে ভারতের। ৯ ম্যাচে ৪ জয়, ৫ হারে ৪৪.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠলো নিউজিল্যান্ড।
আগামী ২৪ অক্টোবর থেকে পুনেতে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও নিউজিল্যান্ড।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর