শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলাও হয়নি । ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো
তবে টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ঐ দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে বৃষ্টি ছিলো না। দুপুরের পর সূর্য উঠলেও, মাঠ ভেজা থাকার কারনে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা। মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
এই টেস্টের প্রথম দিন টস হেরে আগে ব্যাট করতে নেমে দিন শেষে ৩ উইকেটে ১০৭ রান করেছিলো বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ওপেনার জাকির হাসান শূন্য, সাদমান ইসলাম ২৪ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৩১ রানে আউট হন। দিন শেষে অপরাজিত থাকেন মোমিনুল হক ও মুশফিকুর রহিম।
৭টি চারে মোমিনুল ৪০ এবং ১টি বাউন্ডারিতে মুশফিকুর রহিম অপরাজিত ৬ রান করেন। আকাশ দীপ ৩৪ রানে ২ এবং রবীচন্দ্রন অশি^ন ২২ রানে ১ উইকেট নিয়েছেন।
চেন্নাইয়ে প্রথম টেস্ট ২৮০ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর