বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেস্টে জিম্বাবুয়েতে আফগানদের ঐতিহাসিক এক দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১:০৯ পূর্বাহ্ন

বুলাওয়েতে সিরিজের প্রথম টেস্টে রানের পাহাড় গড়েছে জিম্বাবুয়ে। তাদের প্রথম ইনিংসে ৫৮৬ রানের পর ব্যাট হাতে কড়া জবাব দিচ্ছে আফগানিস্তানও। তবে সেটা দিচ্ছে রেকর্ড প্রদর্শনীতে! তৃতীয় দিনে কোনও উইকেটই পড়তে দেয়নি সফরকারী দল। টেস্টে যা জিম্বাবুয়েতে ঘটেছে এবারই প্রথম! তারা দিন শেষ করেছে ২ উইকেটে ৪২৫ রানে। সফরকারী দল এখনও ১৬১ রানে পিছিয়ে। 

অবশ্য টেস্টে উইকেটহীন একটি পূর্ণ দিন দেখা গেলো ২০১৯ সালের পর। সর্বশেষ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে এমনটা দেখা গিয়েছিল। তবে জিম্বাবুয়েতে ঘটেছে এবারই প্রথম।

অবিশ্বাস্য প্রতিরোধের মূল কারিগর রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদী। তৃতীয় উইকেটে বিশাল জুটি গড়েছেন তারা। রহমত শাহ ২৩১ রানে অপরাজিত আছেন। টেস্টে আফগান কোনও ব্যাটারের এটাই সর্বোচ্চ ইনিংস। অধিনায়ক হাশমত ব্যাট করছেন ১৪১ রানে। আগামীকাল ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির খোঁজে মাঠে নামবেন। এই জুটি অবিচ্ছিন্ন ৩৬১ রানে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে যা দ্বিতীয় সর্বোচ্চ!

আফগান দুই ব্যাটার দিন শুরু করে ২ উইকেটে ৯৫ রানে। রহমত ৪৯ রানে দিন শুরু করেছেন। হাশমতউল্লাহ শুরু করেন ১৬ রানে। পুরো দিনে তাদের কোনও পরীক্ষা নিতে পারেনি জিম্বাবুয়ের বোলাররা। অবশ্য বেশ কিছু হাফ চান্স ও ড্রপ ক্যাচের ঘটনা না ঘটলে পরিস্থিতি ভিন্ন হতে পারতো!


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর