শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

টেস্টের অধিনায়কত্ব নিতে পুরো প্রস্তুত তাইজুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ দলের তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্বে রয়েছেন নাজমুল হোসেন শান্ত।  ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না  শান্তর। তাই অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন এই টাইগার ব্যাটার। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি শান্ত।

আজ সোমবার (২৮ অক্টোবর) প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না? জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলছি,   আমি পুরোটাই তৈরি।’

সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখা নিয়ে এই টাইগার স্পিনার বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

তাইজুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর