শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তামিমের অভিষেক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪, ৫:৫৭ অপরাহ্ন

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ।বাংলাদেশের হয়ে আজ টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। যদিও সাগরিকার আকাশে মেঘের ঘনঘটা। বাতাসও আছে। ক্রিকইনফোর আবহাওয়া আপডেট বলছে, স্থানীয় সময় রাত ৮টার দিকে বৃষ্টি হতে পারে।

বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে তানজিদ হাসান তামিমের। এবার দেশের হয়ে টি-টোয়েন্টিতেও খেলার অপেক্ষা ফুরালো। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে এই সংস্করণে অভিষেক হচ্ছে আজ। তানজিদকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাপটা পরিয়ে দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

জিম্বাবুয়ে সিরিজ বড় প্রভাব রাখতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দলে। বেশ কয়েকটি দেশ বিশ্বকাপ দল ঘোষণা করলেও, বাংলাদেশ এই সিরিজের পারফরম্যান্স দেখে দল চূড়ান্ত করতে পারে। তানজিদ তামিম, জাকের আলী ও সাইফউদ্দিনদের সামনে নিজেদের প্রমাণের সুযোগ থাকছে।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর