বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জিসান-সাইফউদ্দিনের ঝড়ে ওমানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:৪৬ অপরাহ্ন

হংকং সিক্সেস টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের দল ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪৭ রান করে বাংলাদেশ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রানের বেশি করতে পারেনি ওমান। ফলে ৩৪ রানের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন জিসান আলম ও ইয়াসির আলী। ওপেনিং জুটি থেকেই আসে ৩৬ রান। ইয়াসির ২৬ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। জিসান ১২ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। এর মধ্যে ৮টিই ছিল ছক্কার মার। আর একটি চার।

এরপর ১২ বলে ৫৫ রান করেছেন মোহাম্মদ সাইফউদ্দিনও। তিনি নিজের ইনিংস সাজিয়েছেন ৭টি ছক্কা ও ৩টি চারে। আবু হায়দার শেষ পর্যন্ত ৪ রান করে অপরাজিত ছিলেন।

টুর্নামেন্টের নিয়মনুযায়ী হাফ সেঞ্চুরির পর দলের ব্যাটারকে উঠে যেতে হয়। ফলে জিসান ও সাইফউদ্দিন হাফ সেঞ্চুরির পর আর ব্যাট করতে পারেননি। তারা রিটায়ার্ড হার্ট হয়ে অন্যদের সুযোগ দিয়েছেন।

বল হাতেও এদিন সফল ছিলেন তরুণ জিসান। দলের হয়ে ২টি উইকেট নেন তিনি। তাছাড়া সাইফউদ্দিন, সোহাগ গাজী ও আবু হায়দার একটি করে উইকেট শিকার করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর