শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন

আগামী মাসে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ফর্মহীনতার কারণে এই দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক লিটন দাস।

এছাড়া সাকিব আল হাসানকে শুধু ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করেনি বিসিবি। কারণ ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই।

স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, নাহিদ রানা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর