বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

গিনিতে ফুটবল ম্যাচে পদদলীত হয়ে ৫৬ জন নিহত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন

গিনিতে একটি ফুটবল ম্যাচে সংঘর্ষের ঘটনায় পদদলীত হয়ে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। সরকারী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

রোববার ঘরোয়া ফুটবল ম্যাচটিকে ঘিড়ে প্রাথমিক ভাবে দুই দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এক খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূল ঘটনার সূত্রপাত।

গিনির সামরকির নেতা মামাডি ডুম্বুয়ার সম্মানে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

বিরোধী দল ন্যাশনাল অ্যালায়েন্স ফর চেঞ্জ অ্যান্ড ডেমোক্রেসি দাবি করেছে, সামরিক জান্তা নেতা ডুম্বুয়ার রাজনৈতিক সমর্থন বাড়াতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়। যা সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে অস্থায়ী সরকার পরিচালনার নীতির পরিপন্থি।

প্রত্যক্ষদর্শীর বর্ণানমতে জানা যায় রেফারির বিতর্কিত সিদ্ধান্তের পর সমর্থকরা মাঠে নেমে আসে, গ্যালারিতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

জাতীয় টেলিভিশনে সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রতিবাদের এক পর্যায়ে সমর্থকরা মাঠের ভিতর ইট-পাথর ছুঁড়তে শুরু করলে আতঙ্কিত হয়ে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র প্রাথমিক ভাবে ৫৬ জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। আহত হয়েছেন অনেকেই।’

জনগণকে আশ্বস্ত করে সরকারের পক্ষ থেকে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

টেলিভিশনে দেখা গেছে সারারাত জুড়েই এই সংঘর্ষের ঘটনা চলেছে, শহরের কোথাও কোথাও পুলিশ স্টেশনগুলোতে আগুন দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আমাডু ওরি বাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের প্রতি শোক জানিয়েছেন। একইসাথে সকলকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর