বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ক্রীড়া উপদেষ্টাকে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখালেন তামিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ২:২০ অপরাহ্ন

মিরপুর স্টেডিয়াম পরিদর্শনে করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ। তার আসার আগে বিসিবিতে হাজির হন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ক্রীড়া উপদেষ্টাকে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখান তামিম।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশ করে ড্রেসিংরুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান ক্রীড়া উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে মিডিয়া রুমেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা।

(সোমবার) দুপুর সাড়ে ১২টা নাগাদ মিরপুর শের-ই-বাংলায় আসেন তামিম। খানিক বাদেই আসেন আসিফ মাহমুদ। সরকার পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশিরভাগ পরিচালক আত্মগোপনে থাকায় কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে বিসিবি।

এর মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়ে অচলাবস্থা কাটানোর চেষ্টা চালাচ্ছেন আসিফ মাহমুদ। এরই ধারাবাহিকতায়  বিসিবিতে পরিদর্শন  তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর