বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরাফাত সানির বোলিং অ্যাকশনে ত্রুটি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে চট্টগ্রাম কিংসের বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা।

গত শনিবার চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন মাঠের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং রবীন্দ্র উইমলাসিরি।

২৪ রানে চট্টগ্রামের  জয় পাওয়া ম্যাচটিতে  ৪ ওভারে ৪১ রানে ১ উইকেট নিয়েছিলেন সানি।

বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান রকিবুল হাসান আজ সাংবাদিকদের বলেন, ‘তিন দিন আগে তার বোলিং অ্যাকশনের বিষয়ে রিপোর্ট করেছেন আম্পায়াররা। তার অ্যাকশনের পরীক্ষা নেবেন বোলিং পর্যালোচনা কমিটি। সাত দিনের মধ্যে তাকে পরীক্ষা দিতে হবে। কিন্তু টুর্নামেন্টে বোলিং করতে তার কোন বাধা নেই।’

গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে প্রথম কোয়ালিফার খেলেছেন সানি। ২ ওভার বল করে ১১ রান দিয়েও উইকেট পাননি তিনি। ম্যাচটি ৯ উইকেটে হেরেছে চট্টগ্রাম।

আগামীকাল খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের হয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে কোন বাধা নেই সানির।

সানির আগে চট্টগ্রামের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করেছিলেন আম্পায়াররা। ইতোমধ্যে একটি পরীক্ষা দিয়েছেন তিনি।  পরীক্ষার  ফল এখনো জানা যায়নি।

এই প্রথম আম্পায়ারদের সন্দেহজনক বোলিং অ্যাকশনের মুখে পড়েননি সানি। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে তার অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। পরে নিষিদ্ধ করা হয় তাকে। এরপর কয়েক মাস পর, বোলিং অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরেন বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে এবং ১০টি টি-টোয়েন্টি খেলা সানি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর