বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আব্রাহামের গোলে ইতালিয়ান কাপের শিরোপা জিতলো মিলান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন

টামি আব্রাহামের ইনজুরি টাইমের গোলে দুই গোলে পিছিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে এসি মিলান। নতুন কোচ সার্জিও কনসেইকাওর অধীনে মিলানের এটি প্রথম ট্রফি।

রিয়াদের আল-আওয়াল পার্কে লটারো মার্টিনেজ ও মেহদি টারেমির গোলে ৪৭ মিনিটে ২-০ গোলের লিড নেবার পর টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপা জয়ের পথে ভালভাবেই এগিয়ে ছিল ইন্টার। কিন্তু সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানের জয় ছিনিয়ে নেয়া মিলান বিরতির পর ঘুরে দাঁড়ায়।

এদিকে ৩৫ মিনিটে দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার হাকান কালহানগ্লু পেশীর ইনজুরির কারণে মাঠের বাইরে চলে গেলে কিছুটা হলেও চাপে পড়ে ইন্টার। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে মিলান। টার্কিশ মিডফিল্ডারের স্থানে মাঠে নামেন ক্রিস্টিয়ান আসলানি। ৫২ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোলে মিলান শিবিরকে চাঙ্গা করে তুলেন থিও হার্নান্দেজ।

যুক্তরাষ্ট্রের উইঙ্গার ক্রিস্টিয়ান পুলিসিচ ম্যাচ শেষের ১০ মিনিট আগে মিলানের হয়ে সমতা ফেরান। ইংলিশ ফরোয়ার্ড আব্রাহাম ৯৩ মিনিটে দারুন এক গোলে দলকে শিরোপা উপহার দেন। ২০১৬ সালের পর এটি ইতালিয়ান সুপার কাপে মিলানের প্রথম শিরোপা। সব মিলিয়ে মিলান আটবার এই শিরোপা জয় করেছে।

এর আগে বৃহস্পতিবার সুপার কাপের সেমিফাইনালে আটালান্টার বিপক্ষে ২-০ গোলের জয়ে টানা তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার আধিপত্য দেখিয়েছে। এনিয়ে সৌদি আরবে পরপর তিন বছর এই টুর্নামেন্ট আয়োজিত হলো।

রেকর্ড নয়বার সুপার কাপের শিরোপা জয় করেছে জুভেন্টাস। তাদের থেকে একবার করে কম ট্রফি ঘরে তুলেছে এসি ও ইন্টার মিলান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর