বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: মালয়েশিয়াকে ১২০ রানে হারালো বাংলাদেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ১২০ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে বাংলাদেশ। পরে ওই রান তাড়ায় নেমে ২৯ রানে অলআউট হয় মালয়েশিয়ান মেয়েরা।
শুরুতে ব্যাট করতে নেমে ৪৯ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশের মেয়েরা। ২১ বলে ২৬ রান করে আউট হন ওপেনার ফাহমিদা ছোঁয়া। ১৬ বলে ১৯ রান আসে আরেক ওপেনার মোসাম্মৎ ইভার ব্যাটে।
পরের ৪২ রানে ৫ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। তবে শেষটা দারুণ করেন সাদিয়া আক্তার ও জান্নাতুল মাওয়া। ৪৫ বলে ৪৫ রান করে মাওয়া ও ১৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাদিয়া।
রান তাড়ায় নামা মালয়েশিয়ার একজন ব্যাটারও ব্যক্তিগত রান দুই অঙ্কের ঘরে নিতে পারেননি। ১১ বলে সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া বিনতে হারুন। বাংলাদেশের হয়ে ৩ ওভার ৫ বল হাত ঘুরিয়ে ৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন নিশিতা আক্তার নিশি। ৪ ওভারে ৫ রান দিয়ে তিন উইকেট নেন হাবিবা ইসলাম।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর