সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

নির্বাচিত সংসদই এগিয়ে নেবে বাংলাদেশ: স্পিকার হাফিজ উদ্দিন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:০৫ অপরাহ্ন

জনগনের ভোটে নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদ দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, গণতন্ত্রের ধারাবাহিকতাই বাংলাদেশকে সামনে এগিয়ে নেবে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন।

তিনি বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে। আশা করি এই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।

গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি মানুষের ঐকান্তিক আগ্রহ বেড়েছে, যা দেশকে এগিয়ে নেবে।

তিনি আরও বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্রজনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়াতন্ত্রের অবসান ঘটিয়েছে, সেটি বাংলাদেশের জন্য এক গৌরবময় অধ্যায়। আমরা আশা করি, এদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে।অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব।

এ সময় তিনি আরও মন্তব্য করেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার চেয়ে রাজনীতির প্রতি মানুষের আকর্ষণ বেশি দেখা যাচ্ছে। অতীতে যখন স্বৈরাচাররা মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সেই দিক থেকে রাজনীতি একটি ইতিবাচক দিক, যা মানুষের সচেতনতা বাড়িয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর