শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বগুড়ায় পলাতক আসামি শ্রমিক লীগ সভাপতিসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  হামলার ঘটনায় মামলার পলাতক আসামি জেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ আগস্ট) রাতে শহরের কলোনী এলাকায় পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম (৬৮) ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিয়াস আহমেদ (৩২)।

জানা যায়, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনী তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে রাত পৌনে ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকা থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৭ সেপ্টেম্বর) বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জানান, পৃথকস্থানে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর