বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৫:২৬ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দুর্ঘটনায় ব্যাপক প্রানহানির ঘটনায়  শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ ছয় দফা দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গতনায়(২২ জুলাই) সকাল ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় অবস্থান নিয়ে এ বিক্ষোভ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত ছিল।

বিক্ষোভের কারণে বরিশাল বিভাগের সব জেলা ও উপজেলার দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দুই পাশে কয়েক শত যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির শিকদার বিকেলে বলেন,’শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছে। দুই পাশে প্রচুর যানবাহন আটকে আছে।’

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,’আমাদের বন্ধুরা মারা গেছে, কেউ কেউ এখনো মৃত্যুর সঙ্গে লড়ছে। অথচ এখনও কারা মারা গেছে, কারা আহত হয়েছে তার কোনো সঠিক তালিকা নেই। আমরা ন্যায়বিচার চাই।’

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১.শিক্ষা উপদেষ্টার পদত্যাগ
২. আহতদের নির্ভুল তালিকা ও পরিসংখ্যান প্রকাশ
৩. শিক্ষকদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট সেনা সদস্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়া
৪. নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া
৫. ঝুঁকিপূর্ণ পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল
৬. নিরাপদ ও আধুনিক প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরে দাঁড়াবেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এখনো কোনো ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর