বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা ভাবছে সরকার : উপদেষ্টা ফারুক ই আজম

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৩:৫১ অপরাহ্ন

ফেনীর বন্যা সমস্যা নিয়ে সরকার সবসময়ই উদ্বিগ্ন। এর স্থায়ী সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। টেকসই বাঁধ নির্মাণে প্রয়োজনে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার বিষয়টিও ভাবা হচ্ছে  বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম ।

আজ শনিবার(১২ জুলাই) ফেনী জেলার ফুলগাজীতে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আমাদের ত্রাণও লাগবে, বেড়িবাঁধও লাগবে। ত্রাণ ছাড়া যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন, তারা কী খাবেন? তাদের অনেকেই অস্বচ্ছল।’

ত্রাণ উপদেষ্টা বলেন, যতদিন আশ্রয়কেন্দ্রে থাকবেন, ততদিন ত্রাণ দেওয়া হবে। বাড়ি ফেরার সময়ও চাল, ডাল, তেল, লবণসহ এক সপ্তাহের খাবার সরবরাহ করা হবে। রাস্তাঘাট শুকিয়ে গেলে বন্যার্তদের নিজ পেশায় ফিরে যাবার পরামর্শ দেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে জিও ব্যাগ দিয়ে বাঁধের সাপোর্ট দেওয়া হত। এবার আরো শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে টিউব ব্যাগ ব্যবহার করা হবে। আমাদের অনেক প্রযুক্তিগত সহায়তা লাগবে।

উপদেষ্টা আরো বলেন, ‘সরকার বন্যা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক। তবে ধৈর্য ধরতে হবে। ২০২৪ সালের বন্যায় ফেনীতে অন্তত ১৯ জন মারা যান। এবার একজনও মারা যায়নি। এর অর্থ, আমরা এগিয়ে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশাররফ হোসেন, ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা ইসলাম।

উপদেষ্টা পরিদর্শনকালে ছাগলনাইয়ার বিদ্যাকুটির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্র এবং রেজুমিয়ায় নদীভাঙন কবলিত এলাকাও ঘুরে দেখেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর