শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

দুর্ঘটনার কবলে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফরসঙ্গীরা অক্ষত আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেটকার পেছন দিক থেকে জয়নুল আবেদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পর জয়নুল আবেদিন ফারুক নিজেই সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সিদ্ধিরগঞ্জে একটি রেন্ট-এ-কারের গাড়ি পেছন থেকে আমার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও আমি অক্ষত আছি।’ তিনি এই ঘটনাকে ‘সন্দেহজনক ও পরিকল্পিত’ বলে মনে করছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাস্থলে কোনো গাড়ি পাইনি, হাইওয়ে পুলিশও পায়নি। কাউকে না পেলে ব্যবস্থা নেওয়া যায় না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর