রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আ. লীগের সাধারণ কর্মী-সমর্থকদের রাজনৈতিক অধিকার রয়েছে : নুরুল হক নুর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ন

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘২৪-এর গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ যেহেতু জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। আমরা মনে করি, শীর্ষ নেতারা দেশ থেকে পালিয়ে গিয়ে তাদের রাজনীতিকে কার্যত কবর দিয়ে গেছে। কাজেই আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থক কিংবা সাধারণ নেতাকর্মীদের রাজনৈতিক অধিকার রয়েছে, মানবাধিকার রয়েছে। তারা যদি কোনো দল করতে চায়, সেই দলে যেন তাদের ওয়েলকাম করে, আমার আহ্বান সেটি।

আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, কিন্তু কেউ যদি ছদ্মবেশ ধারণ করে অন্য দলে ঢুকে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়—সেটাও সেসব দলকে সতর্ক থাকতে হবে। আমরা কিছু জায়গায় দেখেছি। দিনে অন্য দল করে, রাতে আওয়ামী লীগের গোপন মিটিং করে।

আগামী নির্বাচনকে বানচাল করার জন্য, নাশকতা করার জন্য। এ ধরনের দুর্বৃত্তদের যেন কোনো দলে জায়গা না দেওয়া হয়। সে বিষয়ে আমরা সতর্ক করছি। দুর্বৃত্তদের জায়গা কারাগার ও জেলখানা।
তিনি বলেন, ডাকসুর ভিপি হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারা দেশে যেখানেই গিয়েছি, সেখানেই রক্ত ঝরিয়েছি। টাঙ্গাইলে ভাসানীর মাজারে এসেও রক্ত ঝরিয়েছি। গণ-অভ্যুত্থানেও গণ অধিকার পরিষদের ১২ নেতাকর্মীসহ ২ সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এই দেশের মানুষ ২৪-এর গণ-অভ্যুত্থানের পূর্বে গত তিন দশক ধরে, ৯০ থেকে ২৪ পর্যন্ত দুটি বড় রাজনৈতিক দলের বলয়ে রাজনীতি করেছে। আওয়ামী লীগ ও বিএনপি।

যেসব ছোট দল ছিল, ওই আওয়ামী লীগ ও বিএনপির বলয়কে কেন্দ্র করেই ছিল।এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুজন আহমেদ ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগর প্রমুখ।-কালের কণ্ঠ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর